Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদি, আমিরাতের জন্য ত্রাস হয়ে উঠেছে ইরানের নতুন যে ‘অস্ত্র’

পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইন্টারনেটের জন্য ইরানের তুলনায় অনেক বেশি সমুদ্রপথের ওপর নির্ভরশীল

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ এএম

পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম হিসেবে পরিচিত তাসনিম নিউজ। 

বুধবার (২৩ এপ্রিল) ওই মানচিত্রটি প্রকাশ করে বলা হয়েছে, হরমুজ প্রণালি শুধু জ্বালানি সরবরাহের পথই নয়, বরং সাবমেরিন কেব্‌লের একটি গুরুত্বপূর্ণ করিডর।

এমনিতেই পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইন্টারনেটের জন্য ইরানের তুলনায় অনেক বেশি সমুদ্রপথের ওপর নির্ভরশীল। কারণ, এ প্রণালি দিয়ে শুধু জ্বালানি নয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগের মূল কেবলগুলোও যায়।  বিশেষ করে, আরব আমিরাত এবং বাহরাইনে অবস্থিত ক্লাউড ও ডেটা সেন্টার এর সঙ্গে সম্পর্কযুক্ত। 

ফলে এজন্যই মানচিত্র প্রকাশ করা প্রতিবেদনটিকে মোটেও সাদামাটাভাবে দেখছেন না বিশ্লেষকরা। বরং একে একরকম হুমকি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। কারণ এ স্থাপনায় হামলা করলে, অর্থনীতি ও যোগাযোগ খাত মারাত্মকভাবে ব্যাহত হবে। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর এরইমধ্যে আরব আমিরাত ও বাহরাইনে আমাজন ওয়েব সার্ভিসের স্থাপনায় ড্রোন হামলার কথা জানিয়েছে ইরান। 

   

About

Popular Links

x