Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরান থেকে ফেরার পথে আরেক দেশ দখল করবে যুক্তরাষ্ট্র!

ফ্লোরিডার পাম বিচে ‘ফোরাম ক্লাব’-এর এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য

আপডেট : ০২ মে ২০২৬, ০৪:২৮ পিএম

ফ্লোরিডার পাম বিচে ‘ফোরাম ক্লাব’-এর এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কিউবা নিয়ে বিতর্কিত ও রহস্যময় মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার( ২ মে) রসিকতার ছলে তিনি দাবি করেন যে, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র কিউবার নিয়ন্ত্রণ নিয়ে নেবে। সাবেক কংগ্রেস সদস্য ড্যান মিকাসহ উপস্থিত অতিথিদের সামনে তিনি এই মন্তব্য করেন।

ড্যান মিকার আদি নিবাস কিউবা উল্লেখ করে ট্রাম্প বলেন, “তিনি মূলত কিউবা নামক একটি জায়গা থেকে এসেছেন, যা আমরা খুব শীঘ্রই দখল করতে যাচ্ছি।” 

কিউবার বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি আরও যোগ করেন, “কিউবার অনেক সমস্যা আছে। তবে আমরা আগে একটি কাজ শেষ করব। আমি একটি কাজ শেষ করে অন্যটিতে হাত দিতে পছন্দ করি।”

যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের একটি কাল্পনিক চিত্র তুলে ধরে ট্রাম্প বলেন, “ইরান থেকে ফেরার পথে আমাদের বিশাল যুদ্ধজাহাজগুলোর একটি, সম্ভবত বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন নিয়ে আসা হবে।”

তিনি এক প্রকার নাটকীয় ভঙ্গিতে বলেন, “আমরা সেই যুদ্ধজাহাজটি কিউবার উপকূল থেকে মাত্র ১০০ গজ দূরে থামাব। আর তখনই তারা (কিউবা) বলবে, আপনাদের অনেক ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।”

প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যটি কেবল হাস্যরসাত্মক নাকি এটি কোনো নতুন নীতি বা পরিকল্পনার অংশ, সে বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্পষ্টীকরণ পাওয়া যায়নি। ফক্স নিউজ ডিজিটালের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলেও কোনো মন্তব্য করেনি প্রশাসন। 

   

About

Popular Links

x