Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে কে

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ফলাফলের ওপর অনেকাংশেই নির্ভর করছে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী 

আপডেট : ০৪ মে ২০২৬, ১১:১৭ এএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। 

সোমবার (৪ মে) সকাল ৮টায় থেকে শুরু হয়েছে এ ভোট গণনা।

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় মোট আসন ২৯৪টি। সেসবের মধ্যে ১১২টি আসনের ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সেই ফলাফলে দেখা গেছে, এই ১১২টি আসনের মধ্যে ৫৬টিতে বিজেপি, ৫৩টিতে তৃণমূল কংগ্রেস, ২টিতে কংগ্রেস এবং একটিতে ‘অন্যান্য’ প্রার্থীরা জয়ী হয়েছেন। রাজ্যের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল সিপিএম এখনও কোনো আসনে জয় পায়নি।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোটগ্রহণ হয়। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়েছে।

প্রথম পর্যায়ে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। তারপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।

সবচেয়ে আলোচিত লড়াই হিসেবে দেখা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বিতা। এই দুই নেতার ফলাফলের ওপরই অনেকাংশে নির্ভর করছে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন।

   

About

Popular Links

x