Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদিতে ঈদ কবে জানা যাবে সন্ধ্যায়

রবিবার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে

আপডেট : ১৭ মে ২০২৬, ১১:২৩ এএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ-উল- আজহা কবে উদ্‌যাপিত হবে, তা জানা যাবে আজ। 

রবিবার (১৭ মে) সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত সাধারণ মানুষকে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানান। 

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সৌদি আরবে জিলকদ মাসের ২৯তম দিন। সন্ধ্যায় দেশটির আকাশে চাঁদ দেখা গেলে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সেক্ষেত্রে ঈদ-উল-আজহা হবে ২৭ মে। তবে সৌদির আকাশে চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে ঈদ-উল-আজহা হবে ২৮ মে।

এদিকে, সোমবার (১৮ মে) ঈদ-উল-আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

 

   

About

Popular Links

x