Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদ-উল-আজহার তারিখ জানালো তিউনিসিয়া, তুরস্ক

রবিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ

আপডেট : ১৭ মে ২০২৬, ০১:৩৮ পিএম

মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। আগামী ২৭ মে তাদের দেশে ঈদ-উল-আজহা উদযাপিত হবে বলে নিশ্চিত করেছে দেশ দুটি। 

রবিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। আর যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তাই এই হিসাবে ২৭ মে তারিখটি নির্ধারিত হয়েছে।

তবে তুরস্ক চাঁদ দেখার ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আজ ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে বলেও জানিয়েছে তারা। আইএসির হিসাব অনুযায়ী, ২৭ মে বিশ্বের অধিকাংশ দেশে ঈদ-উল-আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি।

   

About

Popular Links

x