Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্পকে হত্যা করলেই পাওয়া যাবে ৫০ মিলিয়ন ইউরো

এর আগেও মোবাইল ব্যবহারকারীদের কাছে একটি গণ-টেক্সট মেসেজ পাঠানো হয়েছিল

আপডেট : ১৭ মে ২০২৬, ০২:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য যেকোনো ব্যক্তি বা সংস্থাকে ৫০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪০ কোটি টাকা) পুরস্কার দিতে সরকারকে বাধ্য করে একটি বিল পর্যালোচনা করছে ইরানের সংসদ। 

গত বৃহস্পতিবার ইরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক সংসদ সদস্যের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, মার্চ মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংসদ সদস্যরা বেশ কয়েকটি বিল প্রস্তুত করেছেন। এর মধ্যে একটি বিল হচ্ছে সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ সংক্রান্ত।

ইব্রাহিম আজিজি বলেন, ‍“আমরা বিশ্বাস করি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘৃণ্য প্রেসিডেন্ট, ইহুদিবাদী ইসরায়েলের অশুভ ও কলঙ্কিত প্রধানমন্ত্রী এবং সেন্টকম কমান্ডারের বিরুদ্ধে পারস্পরিক প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তাদের লক্ষ্যবস্তু করা উচিত। এটি আমাদের অধিকার। যেভাবে আমাদের ইমামকে শহীদ করা হয়েছে, ঠিক সেভাবেই যেকোনো মুসলিম বা স্বাধীন চেতনার মানুষের উচিত মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”

আজিজি স্পষ্ট করেন যে, এই বিলের বিধান অনুযায়ী যদি কোনো স্বাভাবিক ব্যক্তি বা আইনি সত্তা (প্রতিষ্ঠান) এই ধর্মীয় ও আদর্শিক দায়িত্ব সম্পন্ন করে, তবে ইরান সরকার তাকে পুরস্কার হিসেবে ৫০ মিলিয়ন ইউরো দিতে বাধ্য থাকবে।

এর আগে গত মার্চ মাসে ইরানের মোবাইল ব্যবহারকারীদের কাছে একটি গণ-টেক্সট মেসেজ পাঠানো হয়েছিল। সেখানে ট্রাম্পকে হত্যার আন্তর্জাতিক অভিযান হিসেবে এটিকে প্রচার করা হয়। ইরান ইন্টারন্যাশনালের শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, বার্তাটিতে একটি ওয়েবসাইটের মাধ্যমে বা এসএমএস পাঠিয়ে এই অভিযানে অংশ নেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়।

২০২০ সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। মূলত সেই সময় থেকেই ট্রাম্পকে নিয়মিতভাবে হত্যার হুমকি দিয়ে আসছে তেহরান।

   

About

Popular Links

x