Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিজেপি সরকারকে সমর্থনের ঘোষণা তৃণমূলের ২০ এমপির 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম

তৃণমূল কংগ্রেস নেত্রী সুপ্রিমো ও মমতা ব্যানার্জী যখন কংগ্রেস ও অন্যান্য বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে দিল্লিতে বৈঠক সারছেন, তখন তৃণমূলের আরো বহু সংসদ সদস্য (এমপি) বিদ্রোহী হয়ে বিজেপিকেই সমর্থন দেবেন বলে ঘোষণা দিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

সোমবার (৮ জুন) দিল্লিতে ‘ইন্ডিয়া জোটের’ সদস্যদের সঙ্গে বৈঠকে ছিলেন মমতা ব্যানার্জী ছাড়াও সংসদ সদস্য ডেরেক ও ব্রায়ান, অভিষেক ব্যানার্জী ও কল্যাণ ব্যানার্জী। 

তবে ঠিক সেই সময়েই দিল্লিতেই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র ইয়াদভের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ ‘বিদ্রোহী সংসদ সদস্য’। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন এবং তার আহ্বানেই এই বৈঠক বলে জানিয়েছেন ‘বিদ্রোহী’ সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার। 

বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা প্রমাণ দিচ্ছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন, শর্মিলা সরকার, রাজ্যসভার সংসদ সদস্যপদ থেকে সদ্য ইস্তফা দেওয়া সুখেন্দুশেখর রায়। 

এছাড়াও ওই ছবিতে দেখা যাচ্ছে, জগদীশচন্দ্র বসুনিয়া, অরূপ চক্রবর্তী, অসিত মল, কালীপদ সোরেন-সহ আরও কয়েকজন তৃণমুল কংগ্রেসের ‘বিদ্রোহী’ সংসদ সদস্যদের। 

সংবাদসংস্থা পিটিআইকে ‘বিদ্রোহী’ সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, ইতিমধ্যেই ২০ জন ‘বিদ্রোহী’ সংসদ সদস্য স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানিয়েছেন তাদের সিদ্ধান্তের কথা। 

তবে সোমবারের বৈঠকে ওই ২০ জনের সকলেই উপস্থিত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। 

   

About

Popular Links

x