Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

হরমুজকে ঘিরে আবার ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

 যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় আঘাত করেছে ইরান

আপডেট : ২৭ জুন ২০২৬, ১১:৫২ এএম

হরমুজ প্রণালিকে ঘিরে আবার অস্থির হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। একটি বাণিজ্যিক কার্গো জাহাজে ড্রোন হামলার জেরে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শুক্রবার (২৬ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় “নির্ভুল হামলা” চালানো হয়েছে। 

ওয়াশিংটনের দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানি বাহিনীর আগ্রাসন যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  একে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি সমঝোতার “বোকামিপূর্ণ লঙ্ঘন” বলে মন্তব্য করেন। এরপরই সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বার্তায় আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় আঘাত হানা হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ইরানের প্রতিক্রিয়া আরো ব্যাপক হবে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে নতুন করে এই গুরুত্বপূর্ণ নৌপথে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বৈশ্বিক জ্বালানিবাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

   

About

Popular Links

x