যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বহুল আলোচিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
আলজাজিরা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে এই গুরুত্বপূর্ণ নথিতে নিজের স্বাক্ষর সম্পন্ন করেন।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষরের বিশেষ ছবি ও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট পরে সাংবাদিকদের সামনে বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ভার্সাই প্রাসাদে চুক্তিতে স্বাক্ষর করেছেন।
চুক্তিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি কমানো এবং যুদ্ধবিরতি কার্যকর রাখা হবে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আলোচনা চালানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই সমঝোতা ইলেকট্রনিকভাবে সম্পন্ন হয়েছে এবং সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এটিকে এখনো চূড়ান্ত শান্তিচুক্তি বলা হচ্ছে না; বরং এটি একটি প্রাথমিক সমঝোতা।
বিশ্লেষকদের মতে, এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হলেও এর বাস্তব বাস্তবায়ন ও স্থায়িত্ব আগামী আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে।



