Saturday, July 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল

সকাল থেকেই পুরো এলাকা শোকাহত মানুষের উপস্থিতিতে ভরে ওঠে

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দেশটির রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে লাখ লাখ মানুষ একত্রিত হয়েছেন। 

শনিবার (৪ জুলাই) সকাল থেকেই পুরো এলাকা শোকাহত মানুষের উপস্থিতিতে ভরে ওঠে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে এএফপি বলছে, শোকাহত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ। 

এদিকে, জানাজাকে কেন্দ্র করে দেশটির রাজধানীজুড়ে যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে কর্তৃপক্ষ।

অনেক মানুষ যানজট ও সড়ক নিয়ন্ত্রণের কারণে কয়েক কিলোমিটার পথ হেঁটে গ্র্যান্ড মোসাল্লায় পৌঁছাতে হচ্ছে শোকাহতদের, যাতে তারা শেষবারের মতো প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে পারেন।

   

About

Popular Links

x