গত জুলাই মাসের তুলনায় আগস্টে জার্মানিতে বেকার মানুষের সংখ্যা ৩০ লাখের বেশি বলে জানিয়েছে জার্মানির ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জার্মানিতে এর আগের মাস, অর্থাৎ জুলাইয়ের তুলনায় বেকারের সংখ্যা বেড়েছে। চলতি আগস্টে এ পর্যন্ত বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৬১ হাজার।
এর আগে, জুলাই মাসে ৫৪ হাজার কম বেকার ছিল জার্মানিতে। ফলে জুলাই মাসে বেকারত্বের হার ছিল ৬.৪ শতাংশ কিন্তু এ মাসে তা বেড়ে হয়েছে ৬.৫ শতাংশ।
তবে জার্মানিতে জুলাই মাসেই বেকারের সংখ্যা আবার ৩০ লাখ ছাড়িয়েছিল। এমনিতে গ্রীষ্মকালে সাধারণত বেকারত্ব বাড়ে। এসবের কারণে কর্মসংস্থানে জার্মানির দুর্বল অর্থনীতির প্রভাবও পড়েছে।
চলতি মাসে জার্মানিতে ২০২৫ সালের চেয়েও বেকারের সংখ্যা বেড়েছে। গত বছর এই সময়ে যতজন বেকার ছিলেন, সেই তুলনায় চলতি বছরের একই সময়ে বেকারের সংখ্যা অন্তত ৩৬ হাজার বেশি।
তবে ভালো খবর হচ্ছে, সাম্প্রতিক সময়ে জার্মানির অর্থনীতিতে আবার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে।
আগস্ট মাসে টানা চতুর্থবারের মতো ইফো বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স, অর্থাৎ ব্যবসায়িক পরিবেশ সূচক বেড়ে গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।



