Saturday, September 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউজে নিষিদ্ধ করলেন ট্রাম্প

এসময় ভুয়া খবর প্রচার করা অন্যান্য সংবাদমাধ্যমের তালিকা আসছে বলেও তিনি জানান

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান তিনটি সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো এবং এমএস নাওকে হোয়াইট হাউস থেকে কার্যক্রম চালাতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প।

এদের বিরুদ্ধে ভুয়া সংবাদপ্রকাশের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিয়ে লেখা বা প্রতিবেদন করার সময় তাদের ক্রমাগত মিথ্যা ও মনগড়া লেখার সুযোগ থাকা উচিত নয়।”

এসময় তাকে ‘ভুয়া খবর প্রচার করা অন্যান্য সংবাদমাধ্যমের তালিকা আসছে’ বলে হুমকিও দিতে দেখা যায়।

তার ভাষ্য, হোয়াইট হাউজ জনগণের বাড়ি, আর জনগণের বাড়িতে ওই সংবাদমাধ্যমগুলোকে ঢুকতে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

বিষয়টিকে স্বাধীন সংবাদমাধ্যমের ওপর আঘাত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও এখনও হোয়াইট হাউজে কাজ চালিয়ে যাচ্ছে সিএনএন। এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলছে, “যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সরকারের কোনো ধরনের বাধা বা হস্তক্ষেপ ছাড়াই হোয়াইট হাউজে সংবাদ সংগ্রহের অধিকার আমাদের আছে।” 

   

About

Popular Links

x