Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গবেষণা: নাকের স্প্রে করোনাভাইরাসের মাত্রা ৯৯% কমাতে পারে

করোনাভাইরাস ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সম্ভাবনা রয়েছে এই স্প্রের

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১১:৫২ পিএম

নাকের স্প্রে করোনাভাইরাসের মাত্রা ৯৯% কমাতে পারে বলে সম্প্রতি এক গবেষণায় উঠেছে।

গবেষকরা বলছেন, নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে (এনওএনএস) প্রয়োগের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে ৯৪% শতাংশ এবং ৪৮ ঘণ্টার মধ্যে ভাইরাসের মাত্রা ৯৯% কমে যায়।

ভারতে উচ্চ ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর এ গবেষণা করা হয়। ওষুধের তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল অনুসারে স্বাস্থ্যবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় এনডিটিভি

মুম্বাইভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লেনমার্ক এনওএনএস নিয়ে গবেষণাটি করেছে। ভারতের ২০টি এলাকায় করোনাভাইরাসের মৃদু উপসর্গ আছে এমন ৩০৬ জন প্রাপ্তবয়স্কের ওপর নাকের মাধ্যমে এই স্প্রে প্রয়োগ করা হয়। গবেষণায় অংশ নেওয়াদের মধ্যে টিকা নেওয়া এবং টিকা না নেওয়া ব্যক্তিরাও রয়েছেন।

করোনারভাইরাসের ডেল্টা ও ওমিক্রন ধরনের প্রাদুর্ভাবের সময় চালানো গবেষণায় দেখা গেছে, উচ্চ ঝুঁকির যেসব রোগী এনওএনএস নিয়েছেন, তাদের শরীরের ভাইরাসের মাত্রা ২৪ ঘণ্টার মধ্যে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এ অবস্থা চিকিত্সা চলাকালীন সাত দিন স্থায়ী ছিল। এনওএনএস প্রয়োগের পর ভাইরাসের মাত্রা ২৪ ঘণ্টার মধ্যে ৯৩.৭% শতাংশ এবং ৪৮ ঘণ্টার মধ্যে ৯৯% কমেছে। কোভিড  টিকা নেওয়া এবং না নেওয়া রোগীদের ক্ষেত্রেও একই ফলাফল পাওয়া গেছে।

গ্লেনমার্কের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এই গবেষণা দলের সদস্য মনিকা টেন্ডন এক বিবৃতিতে জানান, শক্তিশালী ডাবল-ব্লাইন্ড ট্রায়াল এনওএনএস রোগীর দেহে উল্লেখযোগ্য কার্যকর ও লক্ষণীয় নিরাপত্তা দেখিয়েছে। করোনাভাইরাস ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সম্ভাবনা রয়েছে এই স্প্রের। বর্তমানে মহামারির ভয়াবহ সংক্রমণ পর্যায়ে এটির ব্যবহারও সহজ।

বিবৃতিতে আরও বলা হয়, নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে (এনওএনএস) করোনাভাইরাসকে রোগীর নাকের মাধ্যমে শরীরে প্রবেশে বাধা দেয় ও ভাইরাসটিকে মেরে ফেলে এবং ভাইরাসের ধরন পাল্টানো ঠেকিয়ে দেয়। এ কারণেই এনওএনএসের ব্যবহারে ভাইরাসের মাত্রা দ্রুত কমে যায়। গবেষণায় আরও দেখা গেছে, তিন দিনের মধ্যে এনওএনএস ব্যবহারকারীদের ভাইরাস নিরাময় হয়।

   

About

Popular Links

x