Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩০ বছর বয়সী নারী রেসলারের মৃত্যু

তবে সারার মৃত্যুর কারণ জানা যায়নি

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৭:৩৮ পিএম

২০১৫ সালে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট রিয়ালিটি প্রতিযোগিতা সিরিজ ‘‘টাফ এনাফ’’ জয়ী সারা লি’র মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সারা মিশিগানের শহর হোপের বাসিন্দা। ২০১০ সালে মিশিগানের সানফোর্ডের মেরিডিয়ান হাইস্কুল থেকে পড়াশুনা শেষ করেন তিনি। স্কুলে পড়ার সময় ট্র্যাক টিমের সদস্য ছিলেন সারা। এছাড়া তিনি একজন প্রতিযোগিতামূলক পাওয়ারলিফটারও ছিলেন। ডব্লিউডব্লিউই’র সঙ্গে আড়াই লাখ ডলারের চুক্তি করেছিলেন সারা। তবে ২০১৬ সালে সেই চুক্তির ইতি টানে ডব্লিউডব্লিউই।

ডব্লিউডব্লিউই’র সাবেক রেসলার ওয়েস্টিন ব্লেককে বিয়ে করেছিলেন সারা লি। এই দম্পতির সংসারে তিন সন্তান রয়েছে।

তবে সারার মৃত্যুর কারণ জানা যায়নি।

সারা লি’র মা টেরি লি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘আমরা ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি সারাহ ওয়েস্টন ঈশ্বরের কাছে চলে গেছেন। আমরা এখনো এই সত্য মেনে নিতে পারছি না এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা এখনো সম্পন্ন হয়নি। আপনাদের কাছে অনুরোধ আমাদের সম্মানের সঙ্গে শোক পালন করতে দিন।’’

‘‘টাফ এনাফ’’ প্রতিযোগিতা জয়ের পর মিশিগানের মিডল্যান্ড ডেইলি নিউজ পত্রিকাকে সারা বলেছিলেন, ‘‘আমি মনে করি আমার ভক্তরা আমার সঙ্গে সম্পর্ক রাখতে পারে কারণ আমি একজন সাধারণ মেয়ে।’’

তিনি বলেন, আমি বিশেষ কিছু করার চেষ্টা করিনি।’’

   

About

Popular Links

x