Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

উড্ডয়নের আগমুহূর্তে ট্রাকের সঙ্গে ধাক্কা, উড়োজাহাজে আগুন

কী কারণে প্লেনটি ওড়ার সময় ফায়ার ট্রাকটি রানওয়েতে চলে এলো তা জানা যায়নি

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৬:৪৬ পিএম

পেরুতে উড্ডয়নের আগমুহূর্তে একটি উড়োজাহাজের সঙ্গে ট্রাকের ধাক্কায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে দেশটির রাজধানী লিমায় জর্জ চাভেজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, রানওয়েতে চলছিল উড়োজাহাজটি। ঠিক ওড়ার সময় এতে আগুন ধরে যায় এবং ধোঁয়া বের হতে থাকে।

এয়ারলাইন্সটি টুইটে জানিয়েছে, কোনো যাত্রী বা ফ্লাইট ক্রু এ ঘটনায় মারা যাননি।

এই ঘটনায় ৩১ বছর বয়সী একজন অগ্নিনির্বাপণ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন এসসালুদ হাসপাতাল কর্তৃপক্ষ।

পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ২০ যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এটি এখনো অস্পষ্ট যে, কী কারণে উড়োজাহাজটি ওড়ার সময় ফায়ার ট্রাকটি রানওয়েতে চলে এলো। উড়োজাহাজটি পেরুর দক্ষিণের শহর জুলিকার উদ্দেশে যাচ্ছিল।

এক সংবাদ সম্মেলনে লাটাম এয়ারলাইন্সের সিইও ম্যানুয়েল ভ্যান ওরডট বলেন, আমরা জানি না কেন ট্রাকটি সামনে চলে এসেছিল।

   

About

Popular Links

x