Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

৫০ মাসের বেতনের সমান বোনাস পাচ্ছেন যে প্রতিষ্ঠানের কর্মীরা

যাদের সঙ্গে চাকরির চুক্তি রয়েছে, শুধুমাত্র তারাই এটি পাচ্ছেন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১০:৫৩ পিএম

ব্যবসায় সফল বছর পার করার পর বোনাস দেওয়া হচ্ছে ৫০ মাসের সমপরিমাণ বেতন। তাইওয়ান-ভিত্তিক শিপিং কোম্পানি ‘‘এভারগ্রিন মেরিন কর্পোরেশন'' এমনটাই করেছে।

তাইওয়ানে যাদের সঙ্গে প্রতিষ্ঠানটির চাকরির চুক্তি রয়েছে, শুধুমাত্র তারাই এটি পাচ্ছেন। 

ব্লুমবার্গ প্রতিবেদনে জানিয়েছে, কোম্পানিটি কর্মীদের গড়ে ৫০ মাস বা চার বছরের বেতনের সমান বোনাস দিচ্ছে। তবে পদ অনুযায়ী এই পরিমাণ কমবেশি হচ্ছে।

শুক্রবার এক সংবাদ বিবৃতিতে এভারগ্রিন জানায়, বছর শেষে কর্মী ও কোম্পানির বার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতেই সবসময় বোনাস দেওয়া হয়। এই বিষয়ে সেসময় বিস্তারিত কিছু জানানো হয়নি।

কোভিড-১৯ সংক্রমণ বিশ্বব্যাপী হ্রাস পেতেই চাঙ্গা হয় শিপিং বা জাহাজে পণ্য পরিবাহী শিল্প। এ সময় পরিবহন ভাড়াও বেড়েছে অনেক বেশি। ফলে ২০২২ সালে এভারগ্রিন ২০.৭ বিলিয়ন ডলারের বেশি মুনাফা অর্জন করেছে বলে ধারণা করা হচ্ছে। এটা তাদের ২০২০ সালের মোট মুনাফার চেয়ে তিনগুণ বেশি। 

এর আগে, তাইপে ইকোনমিক ডেইলি নিউজ এক প্রতিবেদনে জানায়, গত ৩০ ডিসেম্বর কিছু কর্মী ৬৫ হাজার ডলারের বেশি বুঝে পেয়েছেন। তবে গণমাধ্যমটি সেসময় তাদের সংবাদের সূত্র জানায়নি।

চীনের গণমাধ্যম কাইশিন স্থানীয় কর্মীদের বরাত দিয়ে জানায়, এভারগ্রিনের সব কর্মী অবশ্য এতটা ভাগ্যবান নন। কোম্পানির সাংহাই-ভিত্তিক কর্মীদের অভিযোগ, তাদের মাসিক বেতনের পাঁচ বা আট ভাগের একভাগ বোনাস দিয়ে চরম বৈষম্য করা হয়েছে।

   

About

Popular Links

x