Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

২,৫০০ বছর আগের তিনটি ভাস্কর্য গ্রিসকে ফেরত দিচ্ছে ভ্যাটিকান সিটি

২,৫০০ বছর আগের এই মূর্তিগুলো গ্রিসের এথেন্সে অবস্থিত পার্থেনোন মন্দিরের। মূর্তি তিনটির একটিতে ঘোড়ার মাথা, একটিতে দাড়িওয়ালা এক পুরুষের মাথা এবং একটিতে এক বালকের মাথা দেখা যায়

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১০:৩১ এএম

প্রায় ২০০ বছর ধরে ভ্যাটিকান সিটির জাদুঘরে স্থায়ী সংগ্রহ হিসেবে থাকা তিনটি মূর্তি গ্রিসকে ফেরত দিতে সম্মত হয়েছে দেশটি। এ বিষয়ে দেশটি একটি চুক্তি সইও করেছে।

চুক্তি অনুযায়ী চলতি মাসের শেষের দিকে মূর্তিগুলো ফেরত দেবে পৃথিবীর ক্ষুদ্রতম দেশটি। ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

আড়াই হাজার বছর আগের এই মূর্তিগুলো গ্রিসের এথেন্সে অবস্থিত পার্থেনোন মন্দিরের। মূর্তি তিনটির একটিতে ঘোড়ার মাথা, একটিতে দাড়িওয়ালা এক পুরুষের মাথা এবং একটিতে এক বালকের মাথা দেখা যায়।

এর আগে অ্যাথেন্সের আর্কবিশপের সঙ্গে ভ্যাটিকান পোপ ফ্রান্সিসের আলোচনার পর গ্রিসকে এই মূর্তিগুলো ফেরত দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল ভ্যাটিকান। অ্যাথেন্সের আর্কবিশপ দ্বিতীয় লেরোনিমোসের পক্ষে পাপামিক্রোলিস ইমানুয়েল চুক্তিতে সইয়ের পর বলেন, “এটি একটি ঐতিহাসিক ঘটনা।” পোপ ফ্রান্সিসের এই পদক্ষেপকে অন্যদের জন্যও অনুকরনীয় হিসেবে দেখছেন তিনি।

তবে এই ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য খুব একটা আনন্দের কিছু নয়। এথেন্সের পার্থেনোন মন্দির থেকে সংগৃহীত মূল্যবান মার্বেল পাথর শতাব্দীর পর শতাব্দী নিজেদের অধিকারে রেখেছে যুক্তরাষ্ট্র। বহুদিন যাবত মার্বেল পাথরগুলোকে নিজেদের বলে দাবী করে আসছে গ্রিস।

ভ্যাটিকানের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করছে অনেকে। এর আগে ইয়েমেন থেকে নিয়ে যাওয়া ৭৭টি শিল্পকর্ম তাদের ফেরত দেয় যুক্তরাষ্ট্র।

   

About

Popular Links

x