Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

চার মাসে নিখোঁজ ৩,৪০০ নারী

২০২৩ সালের প্রথম চার মাসে দেশটিতে ৩,৪০৬ জন নারী নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে

আপডেট : ১২ জুন ২০২৩, ০৯:০৬ এএম

লাতিন আমেরিকার দেশ পেরুতে এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে ৩,৪০০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছেন।

শনিবার (১০ জুন) দেশটির ন্যায়পাল কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি তাদের কি হয়েছে? শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে পেরুর ন্যায়পাল কার্যালয়। যেখানে বলা হয়, ২০২৩ সালের প্রথম চার মাসে ৩,৪০৬ জন নারী নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে ১,৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে। এছাড়া এখনও নিখোঁজ ১,৫০৪ জন নারী।

এ বিষয়ে ন্যায়পালের ডেপুটি ইসাবেল অরটিজ বলেন, নিখোঁজ হওয়ার বিষয়টিকে পেরুর আসন্ন বিপদ পরিস্থিতি হিসেবে দেখতে হবে। ৩৩ মিলিয়ন মানুষের আন্দিয়ান দেশটিতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

তার অভিযোগ, গুমের (অধিকাংশে অপহরণ এবং অপহরণ) বিষয়কে অগ্রাধিকারমূলক অ্যাজেন্ডা হিসেবে দেখছে না রাষ্ট্র।

বিভিন্ন নারীবাদী এনজিও বলছে, পেরুর পুলিশ ও প্রসিকিউটর অফিস মনে করে এসব নারীরা স্বেচ্ছায় পালিয়ে গেছেন। তাই তারা অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না।

পেরুতে নারী নিখোঁজের বিষয়টি দিনদিন বেড়ে চলেছে। ২০২২ সালে ৫,৩৮০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছিলেন, যাদের বেশির ভাগই মেয়ে ও কিশোরী।

যদিও এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯.৭% কম।

তবে ২০২৩ সালের প্রথম চার মাসেই নিখোঁজের সংখ্যা সাড়ে তিন হাজারের কাছাকাছি ঠেকেছে।

   

About

Popular Links

x