Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টুইটার জরিপের কারণে ইলন মাস্কের শেয়ারের দরপতন

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের প্রস্তাবিত ‘বিলিয়নিয়ার ট্যাক্স’ এর প্রতিক্রিয়ায় টুইটারে জরিপ চালিয়েছিলেন ইলন মাস্ক

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৩:৫৫ পিএম

কর প্রদানের জন্য নিজের বৈদ্যুতিক গার্ড়ি নির্মাণের প্রতিষ্ঠান টেসলার ১০% শেয়ার বিক্রি করবেন কিনা এমন প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি জরিপ চালিয়েছিলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। তাতে বেশিরভাগ মানুষই টেসলার ১০% শেয়ার বিক্রির পক্ষে মতামত দেন। এর ফলে শেয়ারবাজারে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার শেয়ারের ৪.৯% দাম কমেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানা যায়।

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটরা বিলিয়নিয়ারদের সম্পদ, যেমন শেয়ারের ওপর কর আরোপ করার পরিকল্পনা প্রস্তাব করেন। ডেমোক্র্যাটদের প্রস্তাবিত ‘‘বিলিয়নিয়ার ট্যাক্স’’ এর প্রতিক্রিয়ায় শনিবার (৬ নভেম্বর) টুইটারে ঐ জরিপে পরিচালিত হয়। ইলন মাস্ক জানিয়েছিলেন, জরিপের ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন।

Much is made lately of unrealized gains being a means of tax avoidance, so I propose selling 10% of my Tesla stock.

Do you support this?

— Elon Musk (@elonmusk) November 6, 2021

ওই জরিপে অংশ নেওয়া ৩৫ লাখেরও বেশি মানুষের মধ্যে ৫৭.৯% ভোটই ছিল টেসলার শেয়ার বিক্রির পক্ষে, যার মূল্য প্রায় ২১০০ কোটি টাকা।

বিলিয়নিয়ারদের সম্পদ বৃদ্ধি বা হ্রাস পাওয়ার বিষয়টি নির্ভর করে শেয়ারের মূল্যের ওপর। কিন্তু তারা শেয়ার বিক্রি করার পর লাভের ওপর কর প্রদান করেন। আগামী বছরের মধ্যে মাস্ককে একটি বড় ট্যাক্স বিল পরিশোধ করতে হবে। গত ৩০ জুন পর্যন্ত ইলনের কাছে টেসলার ১৭ কোটি ৫ লাখ শেয়ার রয়েছে।


আরও পড়ুন- ওয়ারেন বাফেটের চেয়েও তিন গুণ বেশি ধনী এলন মাস্ক


টেসলার ২৩% অংশীদারিত্বের মালিক ও প্রধান নির্বাহী ইলন মাস্ক অবশ্য এ টুইটার জরিপের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

ইলন মাস্ক টুইটারে বলেছিলেন, ‘‘আমি কোথাও থেকে নগদ বেতন বা বোনাস নিই না। আমার কাছে শুধু স্টক আছে। তাই ব্যক্তিগতভাবে কর দেওয়ার জন্য একমাত্র স্টক বিক্রি করা ছাড়া আমার আর কোনো উপায় নেই।’’

মার্কিন নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

   

About

Popular Links

x