Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন পারমাণবিক সাবমেরিন তৈরি করল উত্তর কোরিয়া

সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে জানান কিম। এটি পরমাণু অস্ত্র বহন করতে পারে ও প্রয়োজনে ছুঁড়তে পারে। দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ এএম

নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজিয়ে তোলার পথে আরো এক ধাপ এগোতে নতুন সাবমেরিন তৈরির দাবি করেছে উত্তর কোরিয়া।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) নতুন সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়া। গত বুধবার তারা যে সাবমেরিনের উদ্বোধন করেছে, তা পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং এই সাবমেরিন থেকে তা উৎক্ষেপণও করা সম্ভব।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন, “এর ফলে দেশের নৌ বাহিনী আরও একটু শক্তিশালী হলো। পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা এক ধাপ এগিয়ে গেল।”

উদ্বোধনী অনুষ্ঠানে কিম বলেন, “দেশের স্থলবাহিনী ও নৌবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। সকলেই যেন পরমাণু অস্ত্র প্রযোজনে ব্যবহার করতে পারে, সেই রাস্তা তৈরি করা হচ্ছে।”

বৃহস্পতিবার কিম আবারও সেবমেরিনটি দেখতে যান। তার উপস্থিতিতে সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল ছোঁড়ার প্রস্তুতি নেওয়া হয়।

সাবমেরিনটি নিয়ে যা জানা গেছে

৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে। সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে কিম জানিয়েছেন। এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং প্রয়োজনে ছুঁড়তে পারে। দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব।

আপাতত উত্তর কোরিয়া থেকে জাপানের মধ্যবর্তী এলাকায় এই সাবমেরিনটি নৌবাহিনীর টহলে অংশ নেবে।

উত্তর কোরিয়ার হাতে আরও সাবমেরিন আছে। সেই সাবমেরিন থেকে কিছুদিন আগে একটি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

   

About

Popular Links

x