Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের ইয়োন ফসে

উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৪২ পিএম

২০২৩ সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন  নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) এই বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সুইডেনের স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

নোবেল কমিটির ঘোষণায় বলা হয়েছে, উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য ইয়োন ফসেকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, নরওয়েজিয়ান নাইনর্স্ক  ভাষায় রচিত এবং বিভিন্ন ঘরানায় বিস্তৃত তার রচনার মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, কবিতা সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদ। তিনি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নাট্যকারদের একজন হলেও ক্রমশ গদ্যের জন্যও স্বীকৃত হচ্ছেন।

তার প্রথম উপন্যাস “রাউথ, স্বার্ত” (লাল, কালো) প্রকাশিত  হয় ১৯৮৩ সালে। ইউরোপে তিনি নাট্যকার হিসেবে খ্যাতি পান ১৯৯৯ সালে প্যারিসে তার নাটক “নকন জে তিল আ কোমে”-এর মঞ্চায়নের মাধ্যমে।

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই ধারাবাহিকতায় গত ২ অক্টোবর থেকে ২০২৩ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এদিন চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখায় এ বছর নোবেল পুরস্কার জিতলেন কাতালিন ক্যারিকো ও ড্র ওয়াইজম্যান। কোভিড-১৯-এর বিরুদ্ধে এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন আবিষ্কারে এই পুরস্কার পেলেন তারা।

৩ অক্টোবর ঘোষণা করা হয় নোবেল বিজয়ীর নাম, পদার্থবিজ্ঞানে  এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মার্কিন বিজ্ঞানী পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ এবং ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের।

পরমাণু এবং অণুর ভিতরে ইলেকট্রনের জগত নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।

৪ অক্টোবর ঘোষণা করা হয় রসায়নে নোবেল বিজয়ীর নাম, এ বছর রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মুঙ্গি বাভেন্ডি, লুই ব্রুস এবং আলেক্সি একিমভ। 

কোয়ান্টাম ডটের আবিষ্কার ও উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিক্যালের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদানের জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।

আগামীকাল ৬ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে।

১৯০১ সালে প্রথমবারের মতো চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয়। ১৯০১ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত সময় মোট ১১৩ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোট ২২৫ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন।

   

About

Popular Links

x