Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জুতার তলায় ইঁদুরের খাঁচা

একটি ভিডিওতে দেখা যায়, এক নারীর হিলের নিচে আছে লোহার খাঁচা, খাঁচার ভেতরে বন্দী দুটি ইঁদুর

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম

উঁচু জুতা, নিচু জুতাসহ জুতার নানা ধরণ নানা সময় আলোচনায় এসেছে। কিন্তু জুতার তলায় ইঁদুরের খাঁচার ঘটনা সম্ভবত এই প্রথম। আর উদ্ভট এই ফ্যাশন যেন তাই ছড়িয়ে পড়েছে মুহূর্তেই।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সড়কে হাই হিল পরে দাঁড়িয়ে আছেন এক নারী। তার হিলের নিচে আছে লোহার খাঁচা। সেই খাঁচার ভেতরে বন্দী দুটি ইঁদুর। যদিও একটু নজর করে দেখলে বোঝা যায়, ইঁদুর দুটি নকল।

তবে যাই হোক, ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। এরই মধ্যে এটি ১০৯ মিলিয়ন ভিউ পেয়েছে। পোস্টের নিচে এসেছে নানা রকমের মন্তব্য।

উদ্ভট এই ফ্যাশনের সমালোচনা করছেন অনেকেই। এই ঘটনায় প্রাণীর প্রতি নিপীড়নে উদ্বুদ্ধ করতে পারে বলেও মত কারো কারো।

একজন যেমন বলেন, ‘‘এগুলো আসল না হলেও, এই এমন একটি জিনিসকে কেন প্রচার করা হচ্ছে আমি বুঝতে পারি না। কিছু মানুষ কতটা বুদ্ধিহীন হতে পারে?’’

৭৬ বছর বয়সী একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেন, ‘‘তিনি অনেক আগে এ ধরনের জুতা দেখেছেন। তবে ইঁদুরের নয়, সেগুলোর খুরার মধ্যে যুক্ত করা ছিল গোল্ডফিশ।’’

নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, অদ্ভুত এই জুতার নকশা করেছে সৃষ্টিশীল প্রতিষ্ঠান আনকমন ক্রিয়েটিভ স্টুডিওর নিউইয়র্ক কার্যালয়।

আনকমনের প্রতিষ্ঠাতা নিলস লিওনার্দো বলেন, ‘‘ম্যানহাটানে তাদের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে এই জুতার নকশা করা হয়েছে। মূলত লোকজনকে আকর্ষণ করতে ব্যতিক্রমী এই চিন্তা। তবে তিনি এই ভাবনাকে ফেলনা মনে করতে নারাজ।’’

তার ভাষ্য, ‘‘৮০ লাখ মানুষের নিউইয়র্ক নগরে ৩০ লাখ ইঁদুরের বসবাস।’’

লিওনার্দো বলেন, ‘‘এই জুতাজোড়া নিলামে তোলা হবে। সেখান থেকে প্রাপ্ত অর্থ ইঁদুরের পুনর্বাসন নিয়ে কাজ করার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মেইনলি র‌্যাট রেসকিউকে দেওয়া হবে।’’

   

About

Popular Links

x