Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যান্সার আক্রান্ত

মেডিকেল টিম তাকে কেমোথেরাপির পরামর্শ দিয়েছে

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০২:২১ পিএম

গ্রেট ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস ও ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

শুক্রবার (২২ মার্চ) এক ভিডিওবার্তায় কেট মিডলটন নিজেই তার ক্যান্সারের কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের বয়স ৪২ বছর। এ বছরের জানুয়ারিতে তার পেটে একটি অস্ত্রোপচার হয়। তবে সেটি ক্যান্সার সংক্রান্ত ছিল না। এরপর কিছু মেডিকেল টেস্ট করা হলে তার ক্যান্সার ধরা পড়ে। 

কিছুদিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। কেট মিডলটন তারই পুত্রবধূ।

কেট মিডলটনের দপ্তর বলছে, জানুয়ারি মাসে তার সার্জারিটি ক্যান্সার সংক্রান্ত ছিল না। সেই সার্জারির পর কেট মিডলটনের বেশ কিছু টেস্ট হয়। তাতেই ব্রিটিশ রাজবধূর ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে।

ভিডিওতে কেট বলছেন, ‘‘মেডিকেল টিম আমাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির পরামর্শ দিয়েছে। আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।’’

ভিডিওতে কেট এই ক্যান্সারের খবরকে বেশ বড় ধাক্কা হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘‘উইলিয়াম প্রয়োজনীয় কাজগুলো করছে এবং আমরা চেষ্টা করছি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় কাজ করতে।’’

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন বরাবরই সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারেন। উদ্যম, উদ্দীপনার জন্য তিনি বিশ্বজুড়ে সুপরিচিত। প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট তিন সন্তানের মা। তার এই অসুখের খবর ব্রিটিশ রাজপরিবারের জন্য উদ্বেগের বিষয়।

   

About

Popular Links

x