Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিলামে ৩৭৬ কোটি টাকায় বিক্রি হলো ক্লিমটের পেইন্টিং

১৯১৭ সালের মে মাসে পোর্ট্রেটটি আঁকা শুরু করেছিলেন ক্লিমট

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২১ পিএম

অস্ট্রিয়ান শিল্পী গুস্তাভ ক্লিমটের “পোর্ট্রেট অব মিস লিজার” পেইন্টিং বুধবার (২৪ এপ্রিল) ভিয়েনায় এক নিলামে ৩২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৩৭৬ কোটি টাকা (১ ইউরো সমান ১১৭.৬৯ বাংলাদেশি টাকা)।

ভিয়েনার ব্যবসায়ী লিজার পরিবার ক্লিমটকে পোর্ট্রেটটি আঁকার জন্য বলেছিল। নাৎসি আমলে ইহুদি ওই পরিবার নিপীড়নের শিকার হয়। ১৯১৭ সালের মে মাসে পোর্ট্রেটটি আঁকা শুরু করেছিলেন ক্লিমট। ১৯১৮ সালের ফেব্রুয়ারি মাসে ক্লিমট মারা যান। তাই পোর্ট্রেটের কিছু কাজ বাকি থেকে গিয়েছিল।

পোর্ট্রেটটি হারিয়ে গিয়েছে বলে মনে করা হত। কিন্তু এটি আসলে কয়েক দশক ধরে ভিয়েনায় এক ব্যক্তির ভিলাতে ঝুলানো ছিল বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান ইম কিনস্কি।

পেইন্টিংটির বর্তমান মালিক তার এক দূর-সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে দুই বছর আগে পোর্ট্রেটটি পেয়েছিলেন।

গত বছর ক্লিমটের “লেডি উইথ এ ফ্যান” পেইন্টিংটি লন্ডনে নিলামে ১,০১১ কোটি টাকায় বিক্রি হয়েছিল।

   

About

Popular Links

x