Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কেনিয়ার স্কুলে আগুন, ১৭ শিক্ষার্থী নিহত

বৃহস্পতিবার রাতে এই আগুনের সূত্রপাত হয়

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ পিএম

কেনিয়ার একটি প্রাইমারি স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এই আগুনের সূত্রপাত হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশটির পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ওই মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো টেলিফোনে রয়টার্সকে বলেছেন, “আগুনে আমরা ইতোমধ্যে ১৭ জন শিক্ষার্থীকে হারিয়েছি। এছাড়া আরও ১৪ জন আহত হয়েছে। ঘটনাস্থলে আমাদের কর্মীরা উপস্থিত আছেন।”

কেনিয়াতে সাম্প্রতিক বছরে আরও কয়েকটি স্কুলে আগুন লেগেছে। যার অধিকাংশই পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রমাণিত হয়।

দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বলেছেন, “এই মর্মান্তিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে।”

এর আগে, ২০১৭ সালে রাজধানী নাইরোবিতে একটি স্কুলে আগুনে প্রাণ হারায় ৯ জন শিক্ষার্থী। ২০১২ সালে দেশটির পশ্চিমাঞ্চলে হোমা বে কাউন্টিতে আগুনে পুড়ে ৮ স্কুল শিক্ষার্থী নিহত হয়। ২০০১ সালে রাজধানীর বাইরে কিয়ানগুলি সেকেন্ডারি স্কুলের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৮ জনের মৃত্যু হয়।  

   

About

Popular Links

x