Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মারা গেছেন ‘ডোরেমন’এর বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা

তিনি দীর্ঘ ২৫ বছর জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’ এর ডোরেমন চরিত্রে কন্ঠ দিয়েছেন

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৪:২৬ পিএম

বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমন এর বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা মারা গেছেন।

শুক্রবার (১১ অক্টোবর) নোবুয়া ওইয়ামার মৃত্যুর খবর নিশ্চিত করে এএফপি।

নোবুয়া ওইয়ামা ২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর জনপ্রিয় কার্টুন “ডোরেমন” এর ডোরেমন চরিত্রে কন্ঠ দিয়েছেন।

কাল্পনিক ভবিষ্যত থেকে আসা এই বিড়ালের একটি “জাদুর পকেট” আছে, যেখান থেকে সে সব ধরনের অত্যাধুনিক গ্যাজেট বের করে আনতে পারে। তার সুপরিচিত গ্যাজেটের মধ্যে একটি ছিল পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণ করার জন্য একটি বিশেষ দরজা।

দীর্ঘদিন ধরে জনপ্রিয় অ্যানিমে সিরিজ হিসেবে এখনো জাপানসহ বিশ্বের অনেক দেশের টিভিতে ও স্ট্রিমিং সেবায় ডোরেমনকে খুঁজে পাওয়া যায়। ওইয়ামা অবসর নেওয়ার পর অন্যান্য শিল্পীরা তার জায়গা করে নিলেও “ডোরেমনের কন্ঠ” হিসেবে ওইয়ামাই পরিচিত, এবং অন্যান্য শিল্পীরাও তার মতো করেই কণ্ঠ দিয়েছেন বাকিটা সময়। তবে ডোরেমন কার্টুনে একটি আদুরে রোবট বিড়াল অতীতে এসে একটি অলস স্কুলবালককে সাহায্য করে। নোবিতা নামের এই মিথ্যাবাদী ছেলেটিকে দৈনন্দিন জীবনের নানা বিপদ থেকে রক্ষা করে তার বিশ্বস্ত বিড়াল ডোরেমন, এবং এই কাজগুলো সে হাসিমুখেই করে থাকে।

উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রথমবারের মতো ম্যাঙ্গা স্ক্রিপ্ট হিসেবে জন্ম হয় ডোরেমনের। পরবর্তী কয়েক দশকে এটি ছোট 

   

About

Popular Links

x