নিলামে ৬.২ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় যা ৭২ কোটি টাকারও বেশি) কেনা কলাটি খেয়ে ফেলেছেন ক্রেতা চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন।
গত সপ্তাহে সদেবিজ-এর সমকালীন শিল্প নিলামে তিনি এটি কিনেছিলেন। কেনার পর সান কলাটি খেয়ে ফেলবেন বলেও জানিয়েছিলেন। কলাটি খেয়ে নিজের কথা রাখলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (২৯ নভেম্বর) জানিয়েছে, তিনি হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন। কলাটি খাওয়ার পর তিনি বলেন, “এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো।”
তিনি আরও বলেন, “সংবাদ সম্মেলনে কলাটি খাওয়ার ঘটনাও শিল্পকর্মের ইতিহাসের একটি অংশ হয়ে উঠতে পারে।”
অবাক করা তথ্য হলো নিউইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র ৩৫ সেন্ট (৪২ টাকায়) কলাটি কেনা হয়। বিক্রেতা তখন জানতেনও না যে, তার দোকানের একটি কলা কয়েক হাজার গুণ বেশি দামে বিক্রি হতে যাচ্ছে।
এরপর দেওয়ালে স্কচটেপের মাধ্যমে সেঁটে দিয়ে কলাটিকে দেওয়া হয় “শিল্পকর্মের” খেতাব।
মাত্র পাঁচ মিনিটের নিলাম শেষে ছয় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান শিল্পকর্মটি কিনে নেন। পরে তিনি এক বিবৃতিতে বলেন, “আমি নিজে কলাটি খেয়ে এই অনন্য শিল্প অভিজ্ঞতার অংশ হতে চাই।”



টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা কলা, চিত্রকর্মটি বিক্রি হলো ৭৫ কোটিতে!