Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে 'নতুন ভূখণ্ড' হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করে ইরান

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার (২২ আগস্ট) সেই মানচিত্রের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন তিনি। 

১৫ আগস্ট নিউইয়র্কের এক সমাবেশে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযোগকারী এ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার ইঙ্গিত প্রথম দেন। পরে গত ১৮ আগস্টও একই ধরনের মানচিত্র প্রকাশ করেন তিনি। 

তখন ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি।

এর পরপরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে 'নতুন ভূখণ্ড' হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করে ইরান। সেই সময় দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ট্রাম্পের পোস্টের জবাব দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’ এ তিনি লিখেন, “হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বিভ্রম শিগগিরই হয় ঠিক হবে, নয়তো আমরা এই বিভ্রান্ত মানুষটির বিভ্রম ঠিক করবো।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরুর পর এ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করে তেহরান। ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রও।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ জ্বালানি পরিবহনপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।

 

   

About

Popular Links

x