Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ প্রসঙ্গে মমতা: আমরা বসে ললিপপ খাবো না

‘ভারতবর্ষ অখণ্ড, সকলের সঙ্গে অখণ্ড আমরা’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আপনারা বলছেন যে আপনারা (বাংলা, বিহার, ওড়িশা) দখল করে নেবেন। সেই ক্ষমতা নেই আপনাদের। আর আমরা বসে-বসে ললিপপ খাব নাকি? সেটা মোটেও ভাববেন না। ভারতবর্ষ অখণ্ড। সকলের সঙ্গে অখণ্ড আমরা। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই।”

বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন এক সদস্য বলেছিলেন, চার দিনে কলকাতা দখল নিতে পারেন তারা। আবার বিএনপি নেতা রুহুল কবীর রিজভী সম্প্রতি বলছেন, বাংলা বিহার উড়িষ্যা ফেরত দেওয়ার কথা। 

সোমবার (৯ ডিসেম্বর) বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্যুতে পাল্টা মন্তব্য করলেন বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

বাংলাদেশ নিয়ে তার দল এবং সরকারের পুরনো অবস্থানের কথা ফের স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের ব্যাপারটা কেন্দ্রীয় সরকার দেখবে। আমরা কোনো পক্ষে নেই। আমরা সব পক্ষে। আজ বিদেশসচিব (বাংলাদেশে) যাচ্ছেন। দেখা যাক কী হয়। আমাদের নীতি হল আমরা বিদেশনীতি মেনে চলব।”

   

About

Popular Links

x