Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

গালাগাল দেওয়াকে অশ্লীলতা বলা যায় না, কোর্টের রায়

এসব শব্দ গালিগালাজপূর্ণ, আপত্তিকর বা অশোভন হতে পারে, কিন্তু  অশ্লীলতা নয়

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম

ভারতের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে বলেছেন, কেবল গালিগালাজ, কটু কথা বা অভদ্র ভাষা ব্যবহার করলেই তা ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) আওতায় ‘অশ্লীলতা’ হিসেবে গণ্য হবে না। আদালত স্পষ্ট করেছেন, মুখে অশোভন বা অপ্রীতিকর ভাষা ব্যবহার যতই অসভ্য হোক না কেন, তা আইপিসির ২৯৪ ধারায় অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার জন্য যথেষ্ট নয়।

বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি বিপুল এম. পাঞ্চোলির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ নিম্ন আদালতের দেওয়া দণ্ডাদেশ বহাল রেখে মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা এক আপিলের শুনানিতে এ পর্যবেক্ষণ দেন।

রায়ে আদালত বলেন, কোনো বক্তব্যকে তখনই ‘অশ্লীল’ বলা যাবে, যখন তা অতিমাত্রায় কামোদ্দীপক হবে এবং মানুষের মনে বিকৃত বা কলুষিত চিন্তার উদ্রেক করে সমাজে নৈতিক অবক্ষয়ের ঝুঁকি তৈরি করবে।

সুপ্রিম কোর্ট আরও বলেন, অভিযোগে উল্লিখিত বক্তব্যগুলো সত্য বলে ধরে নিলেও সেগুলোকে আইনগত অর্থে অশ্লীল বলা যায় না। এসব শব্দ গালিগালাজপূর্ণ, আপত্তিকর বা অশোভন হতে পারে, কিন্তু ভারতীয় দণ্ডবিধির ২৯৪(বি) ধারায় অশ্লীলতার যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, তা পূরণ করে না।

আদালত আরও উল্লেখ করেন, ২৯৪(বি) ধারায় অপরাধ প্রমাণের জন্য জনসমক্ষে ওই বক্তব্যের কারণে অন্য কেউ বিরক্ত বা উত্যক্ত হয়েছেন, এমন প্রমাণও থাকতে হয়। সংশ্লিষ্ট মামলায় সেই ধরনের কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এসব বিবেচনায় সুপ্রিম কোর্ট রায়ে বলেন, এই ঘটনায় আইপিসির ২৯৪(বি) ধারার অধীনে কোনো অপরাধই গঠিত হয়নি। এই রায় ভবিষ্যতে অশ্লীলতা-সংক্রান্ত মামলার ব্যাখ্যা ও প্রয়োগে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

   

About

Popular Links

x