Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্প: কোথা থেকে শিখলেন এত সুন্দর ইংরেজি?

হোয়াইট হাউসের একটি বৈঠকে ট্রাম্পের করা এমন মন্তব্যে আফ্রিকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৫:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাইয়ের সুন্দর ইংরেজি শুনে বিতর্কিত মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বুধবার (৯ জুলাই) হোয়াইট হাউসে পাঁচ আফ্রিকান নেতার সঙ্গে বৈঠকে ট্রাম্প বোয়াকাইকে জিজ্ঞাসা করেন, “আপনার ইংরেজি খুব সুন্দর। কোথা থেকে শিখলেন এত সুন্দরভাবে কথা বলতে?” 

বোয়াকাই উত্তরে জানান, তিনি লাইবেরিয়াতেই শিক্ষিত হয়েছেন। লাইবেরিয়ার সরকারি ভাষা ইংরেজি হওয়া সত্ত্বেও ট্রাম্পের এমন প্রশ্ন অনেককে অবাক করেছে।

ট্রাম্প বলেন, “এটা বেশ মজার। এখানে এই টেবিলে অনেকেই আছেন যারা আপনার মতো ভালো ইংরেজি বলতে পারেন না।”

ট্রাম্পের মন্তব্যে আফ্রিকান নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। লাইবেরিয়ার যুব কর্মী আর্চি টামেল হ্যারিস বলেন, “এটা কোনো প্রশংসা নয়। পশ্চিমারা এখনও আফ্রিকানদের অশিক্ষিত গ্রাম্য হিসেবে দেখে।”

দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ভেরোনিকা মেন্টে বলেন, “বোয়াকাই কেন উঠে চলে যাননি?”

লাইবেরিয়া ১৮২২ সালে মার্কিন দাসপ্রথা থেকে মুক্ত আফ্রিকান-আমেরিকানদের পুনর্বাসনের জন্য প্রতিষ্ঠিত হয়। ১৮৪৭ সালে দেশটি স্বাধীনতা ঘোষণা করে। বর্তমানে সেখানে বিভিন্ন স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজিই সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়।

   

About

Popular Links

x