শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) রাজস্ব খাতভুক্ত একাধিক স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। আবেদন শুরু ৬ এপ্রিল সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ সময় ৫ মে বিকেল ৫টা পর্যন্ত।
পদের নাম ও বিবরণ
১. উপপরিচালক
পদের সংখ্যা: ৩
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
২. সহকারী পরিচালক/অ্যাক্রেডিটেশন অফিসার
পদের সংখ্যা: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩. সহকারী প্রোগ্রামার
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৪. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৩
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৬. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৭. গাড়িচালক
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৮. অফিস সহায়ক
পদের সংখ্যা: ৬
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
বয়সসীমা : উপপরিচালক পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং অন্য সব পদের জন্য সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।



