Tuesday, June 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের সময় জানালো পিএসসি

সব ঠিক থাকলে চলতি জুন মাসেই এই বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারে পিএসসি  

আপডেট : ১৬ জুন ২০২৬, ১১:১৫ এএম

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফলের জন্য চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। চলতি জুন মাসেই এই বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। কমিশন বর্তমানে চূড়ান্ত ফলাফল তৈরির কারিগরি ও প্রশাসনিক কাজগুলো দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। এই জুনের মধ্যেই চূড়ান্ত সুপারিশ তালিকা প্রকাশ করার লক্ষ্য নিয়ে কাজ করছে পিএসসি।

একইসঙ্গে নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে পিএসসি যে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ (বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল ১২ মাসের মধ্যে সম্পন্ন করা) রোডম্যাপ তৈরি করেছে। এই নতুন নীতিটি মূলত ৫০তম বিসিএস থেকে পুরোপুরি কার্যকর করা হবে বলে জানিয়েছে পিএসসি।

এর আগে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩,৬৩১ জন প্রার্থী। পরেবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।  

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবার মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ৩,৪৮৭টি এবং নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি। চলতি মাসেই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে ৩,৫০০ এর বেশি প্রার্থীর ক্যাডার হওয়ার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে।

   

About

Popular Links

x