ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ডাইরেক্ট সেলস টিম-কার্ড সেলস, কিউআর, পিওএস)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ১৯ আগস্ট এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক লিমিটেড
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ডাইরেক্ট সেলস টিম-কার্ড সেলস, কিউআর, পিওএস)
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সম্মান ডিগ্রি
বেতন: আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা: ব্যাংক খাতে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
প্রধান দায়িত্বসমূহ
- গ্রাহকদের কাছে ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড বিক্রি করা এবং নতুন গ্রাহক তৈরিতে নিয়মিত বাজার পরিদর্শন করা।
- মার্চেন্ট ও গ্রাহকদের বাংলা কিউআর ও পিওএস প্ল্যাটফর্মে যুক্ত হতে সহায়তা করা।
- নির্ধারিত মাসিক ও ত্রৈমাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
- গ্রাহকদের কাছে ব্যাংকের পণ্যের সুবিধা ও শর্তাবলি তুলে ধরা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও যাচাই করা।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ: ১৯ আগস্ট, ২০২৬
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।



