ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টির কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার-এ ‘ইন্টার্ন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় তথ্য
পদের নাম: ইন্টার্ন - কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা (ব্র্যাক বিশ্ববিদ্যালয় - মূল ও রেসিডেনশিয়াল ক্যাম্পাস)
অভিজ্ঞতা: অন্তত ১ বছর (বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি বা সমমানের বিষয়ে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অথবা মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণকারী (Appeared)। শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: জরুরি পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এমএস অফিস ও ইন্টারনেটের ব্যবহারে দক্ষ হতে হবে। এছাড়া সমস্যা সমাধান এবং দলগতভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
প্রধান দায়িত্বসমূহ
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের ব্যক্তিগত, দলগত, দম্পতি, অভিভাবক ও পারিবারিক কাউন্সেলিং সেবা প্রদান করা। বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়ে কর্মশালা ও সেমিনারের আয়োজন করা। মনস্তাত্ত্বিক বিষয়ে গবেষণা করা ও নিয়মিত প্রতিবেদন জমা দেওয়া। আমেরিকান কাউন্সেলিং অ্যাসোসিয়েশনের (এসিএ) নৈতিকতা অনুসরণ করে পেশাদারত্ব ও গোপনীয়তা বজায় রাখা। প্রয়োজনে মূল ও রেসিডেনশিয়াল - উভয় ক্যাম্পাসে কাজ করা।
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ (সিভি) সরাসরি লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। শুধু বাছাইকৃত প্রার্থীদের সঙ্গেই যোগাযোগ করা হবে। ব্র্যাক ইউনিভার্সিটি একটি সম-অধিকারভিত্তিক প্রতিষ্ঠান এবং যৌন হয়রানির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬।



