Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘অফিসার’ পদে নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

চাইল্ড প্রটেকশন বিভাগের অধীনে এই নিয়োগ দেওয়া হবে

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১০:৪৪ এএম

বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনে ‘অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মিল (মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং), চাইল্ড প্রটেকশন বিভাগের অধীনে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট।

চাকরির বিবরণ

পদের নাম: অফিসার

পদসংখ্যা: উল্লেখ নেই 

কর্মস্থল: বাংলাদেশ

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। অগ্রাধিকারযোগ্য বিষয়গুলো হলো নৃবিজ্ঞান, পরিসংখ্যান, নগর ও গ্রামীণ পরিকল্পনা, সমাজবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, ভূগোল এবং অন্যান্য সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়।

অভিজ্ঞতা: এমইএএল-সংক্রান্ত কাজে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মানবিক সহায়তা কার্যক্রমে অলাভজনক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, বিশেষ করে চাইল্ড প্রটেকশন প্রকল্পে।

কমিউনিটিভিত্তিক প্রকল্পের তথ্যচিত্র তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। Kobo Collect, SPSS, Microsoft Excel এবং Power BI ব্যবহারে প্রাথমিক জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম: একটি কভার লেটার এবং হালনাগাদ সিভি একত্রে একটি ডকুমেন্ট হিসেবে জমা দিতে হবে। বর্তমান বেতন এবং প্রত্যাশিত বেতনের তথ্য উল্লেখ করতে হবে।

আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট, ২০২৬

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

   

About

Popular Links

x