Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘মুখ্য আইনবিষয়ক কর্মকর্তা’ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ

নির্দিষ্ট ঠিকানায় সরাসরি বা ডাকযোগে এবং অনলাইনে ই-মেইলের মাধ্যমে আবেদন করা যাবে     

আপডেট : ১৪ মে ২০২৬, ১১:৩১ এএম

বাংলাদেশ ব্যাংকে ‘মুখ্য আইনবিষয়ক কর্মকর্তা’ পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সরাসরি বা ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২ জুন ২০২৬। 

চাকরির বিবরণ

পদের নাম: মুখ্য আইনবিষয়ক কর্মকর্তা

পদসংখ্যা: ১

চুক্তির মেয়াদ: ২ বছর (নবায়নযোগ্য)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আইনবিষয়ক পেশায় দেশি/বিদেশি উচ্চ আদালতে (আপিল বিভাগসহ) ন্যূনতম ২৫ বছরের অভিজ্ঞতা।

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের নিয়ম

জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে অথবা [email protected] ই-মেইলে পাঠাতে হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা

যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ২ জুন ২০২৬ 

   

About

Popular Links

x