Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, পদসংখ্যা ২৬

স্নাতক পাসেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন 

আপডেট : ১৭ মে ২০২৬, ১১:৪৩ এএম

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে ২৬ জনকে নিয়োগ দেবে। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)

পদসংখ্যা: ২৬ (কম/বেশি হতে পারে)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার/তথ্য প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম: বাংলাদেশ বাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে হবে।

আবেদন ফি: ২০০ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬

আরও পড়ুন 

   

About

Popular Links

x