বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৫। আবেদনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর।
চাকরির বিবরণ
পদের নাম: সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি; আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
বয়সসীমা: ২১-৩২ বছর
আবেদনের নিয়ম: এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা
আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।



