Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

নতুন পে-স্কেলের আলোকে এসব পদের বেতন নির্ধারণ করা হয়েছে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ৩ ক্যাটাগরির পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

সম্প্রতি ৯ম বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বেতন স্কেল উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

পদের বিবরণ

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪

গ্রেড: ১৩তম

বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৪

গ্রেড: ১৬তম

বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।

৩. অফিস সহায়ক

পদসংখ্যা: ৮

গ্রেড: ২০তম

বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

আবেদন ফি

১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। এর সঙ্গে ১২ টাকা সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা দিতে হবে। অনগ্রসর শ্রেণির-ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা। তাদের মোট ৫৬ টাকা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

চাকরি ও আবেদনের বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে।

   

About

Popular Links

x