Tuesday, October 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

নগদে চাকরির সুযোগ, স্নাতক পাসেই আবেদন

প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম

ব্যাংকিং ও ফিনটেক খাতের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’ তাদের আঞ্চলিক বিক্রয় বিভাগে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘টেরিটরি অফিসার/টেরিটরি ম্যানেজার- রিজিওনাল সেলস’ পদে ১০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: টেরিটরি অফিসার/টেরিটরি ম্যানেজার- রিজিওনাল সেলস

পদসংখ্যা: ১০

চাকরির ধরন: ফুলটাইম (অফিস)

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: ব্যাংক বা ফিনটেক স্টার্টআপ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২০ থেকে ৩৮ বছর

অন্যান্য যোগ্যতা: প্রান্তিক এলাকায় বসবাস ও কাজ করার মানসিকতা থাকতে হবে। লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা, ভালো প্রেজেন্টেশন এবং ইনফ্লুয়েন্সিং ও নেগোসিয়েশন দক্ষতা আবশ্যক। যেকোনো কর্মপরিবেশে মানিয়ে নেওয়া ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে

সুযোগ-সুবিধা: মোবাইল বিল, দুটি উৎসব বোনাস, দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য প্রভিডেন্ট ফান্ড, কম্প্রিহেনসিভ স্বাস্থ্য/মেডিকেল বিমা এবং সপ্তাহে দুই দিন ছুটি।

প্রধান দায়িত্ব

  • নির্ধারিত টেরিটরিতে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, ডিস্ট্রিবিউশন কাভারেজ সম্প্রসারণ এবং ট্রানজেকশন লক্ষ্য নিশ্চিত করা।
  • বাজার-বিশ্লেষণ ও পারফরম্যান্স পর্যালোচনার মাধ্যমে এরিয়া ম্যানেজারকে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।
  • স্টক ফ্লো, বাজার পর্যবেক্ষণ ও সেলস প্রমোশন কার্যক্রম তদারকি করা।
  • চ্যানেল পার্টনার ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং ডিস্ট্রিবিউটর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া।
  • টিম গাইডেন্স ও ফিল্ড অপারেশন পরিচালনার জন্য টিম মিটিং পরিচালনা করা।

আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা: বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৬।

   

About

Popular Links

x