Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৯তম বিজেএস প্রিলিমিনারির সময়সূচি প্রকাশ

ঢাকার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম

১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা ২০২৬-এর প্রাথমিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিন কেন্দ্রে পরীক্ষা, রোল অনুযায়ী আসনবিন্যাস

রোল নম্বর অনুযায়ী পরীক্ষার্থীদের জন্য তিনটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো - 

  • রোল নম্বর ১০০১-৪০০০: সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮ নিউ বেইলি রোড, ঢাকা-১০০০।

  • রোল নম্বর ৪০০১-৬৪০০: সিদ্ধেশ্বরী কলেজ, ২৫ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার, ঢাকা-১২১৭।

  • রোল নম্বর ৬৪০১-৯৪৭২: সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা-১২১৩।

পরীক্ষার্থীদের আসনবিন্যাস আগামী ২৯ অক্টোবর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের নোটিশ বোর্ড ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেখান থেকে পরীক্ষার্থীরা নিজেদের কেন্দ্র ও কক্ষ নম্বর জেনে নিতে পারবেন।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

পরীক্ষার্থীদের সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল ১০টা ৫০ মিনিটের পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

এমসিকিউ প্রশ্নপত্র ও উত্তরপত্র (ওএমআর শিট) সরবরাহ করা হবে পরীক্ষার্থীদের। উত্তরপত্রের নির্ধারিত অংশ পূরণে কমিশনের নির্দেশনা অনুসরণ করতে হবে। বেলা ১১টা ১০ মিনিটে হাজিরা তালিকায় স্বাক্ষর করতে হবে এবং প্রবেশপত্র টেবিলের ওপর দৃশ্যমানভাবে রাখতে হবে। এ সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। ছবির মিল না থাকলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে, অর্থাৎ বেলা ১১টা ৫০ মিনিটে সতর্কতামূলক ঘণ্টা বাজানো হবে। দুপুর ১২টায় সমাপনী ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে পরীক্ষা শেষ হবে। এরপর পরিদর্শকেরা উত্তরপত্র গণনা করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থীরা নিজ নিজ আসন ও কক্ষ ত্যাগ করতে পারবেন।

   

About

Popular Links

x