ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মোট ১৬ জন প্রার্থী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী সরকারি অফিসে একবারই এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। নির্বাচিত ইন্টার্নদের প্রতি মাসে ভাতা প্রদান করা হবে ১০ হাজার টাকা।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
স্নাতক পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
অন্যান্য শর্তাবলী
প্রার্থী অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) জমা দিতে হবে।
নির্বাচিত প্রার্থীকে ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩-এর ১২(গ) অনুচ্ছেদ অনুযায়ী ঘোষণাপত্র ও চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত, মৌখিক অথবা উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হতে পারে।
পরীক্ষার তারিখ ও সময় ই-মেইল, ডাকযোগে অথবা মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA) বা দৈনিক ভাতা (DA) প্রদান করা হবে না।
প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে:
পূরণকৃত আবেদনপত্র। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত চারিত্রিক সনদপত্র বা প্রশংসাপত্র।
জাতীয় পরিচয়পত্র (NID)।
জন্মনিবন্ধন সনদ।
নাগরিকত্ব সনদ।
সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি। এছাড়া উপরোক্ত কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আবেদনের মাধ্যম: অনলাইনে ই-মেইলের মাধ্যমে।
আবেদনের ই-মেইল: [email protected]
আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০২৬।
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
প্রার্থীদের নির্ধারিত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে উল্লিখিত ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: আবেদন করার আগে নিজের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী ভালোভাবে যাচাই করে নিন।



