Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুরোনো স্বর্ণের গয়না নতুনের মতো চকচকে করবেন যেভাবে

ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করেও স্বর্ণের গয়না পরিষ্কার করা সম্ভব

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম

প্রতিদিন ব্যবহারের ফলে স্বর্ণের হার, কানের দুল বা আংটিতে ধুলোবালি, ঘাম, তেল, বডি লোশন, স্প্রে ও পাউডার জমতে পারে। সময়ের সঙ্গে এসব ময়লা গয়নার সূক্ষ্ম নকশার ফাঁকে আটকে যায়। এতে স্বর্ণের স্বাভাবিক জেল্লা কমে যায়। গয়নার উজ্জ্বলতা ফেরাতে অনেকেই দোকানে গিয়ে পরিষ্কার করান। তবে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করেও স্বর্ণের গয়না পরিষ্কার করা সম্ভব। 

তবে সব গয়না পরিষ্কারের পদ্ধতি এক নয়। গয়নার ধরন অনুযায়ী সঠিক পদ্ধতি বেছে নেওয়া জরুরি। 

গয়নার ধরন বুঝে নিন

২২ ক্যারেটের স্বর্ণ তুলনামূলক নরম ও নমনীয়। তাই এ ধরনের গয়না পরিষ্কারের সময় আলতোভাবে হাত দিতে হবে। অন্যদিকে, স্বর্ণের প্রলেপ দেওয়া বা ইমিটেশন গয়না দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখা কিংবা ঘষাঘষি করা উচিত নয়। এতে প্রলেপ উঠে যেতে পারে। মুক্তা বা দামি পাথর বসানো গয়না পানিতে ডুবিয়ে পরিষ্কার না করাই ভালো।  

যেভাবে পরিষ্কার করবেন স্বর্ণের গয়না  

১। প্রথমে একটি বাটিতে ঈষৎ উষ্ণ পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা ডিশওয়াশিং লিকুইড বা মৃদু শ্যাম্পু মিশিয়ে নিন। এরপর গয়নাগুলো পানিতে ডুবিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট এভাবে রাখলে গয়নায় জমে থাকা তেল ও ঘামের আস্তরণ আলগা হতে পারে। এরপর একটি পরিষ্কার, নরম টুথব্রাশ দিয়ে গয়নাগুলোর খাঁজ বা প্রতিটি জায়গা আলতোভাবে পরিষ্কার করুন। দুলের পেছনের সরু অংশে জমে থাকা ময়লা তুলতে ব্যবহার করতে পারেন কটন সোয়াব। এ সময় গয়নায় অতিরিক্ত চাপ দেওয়া বা জোরে ঘষা থেকে বিরত থাকতে হবে। পরিষ্কার করা শেষে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

২। দীর্ঘদিন ব্যবহার করা গয়না যদি এক ঘণ্টা হলুদ পানিতে ডুবিয়ে রেখে তারপর ভালো করে ধোয়া হয় তা হলে গয়নার উজ্জ্বলতা ফিরে আসে। স্বর্ণের গয়নায় দামি রত্ন বসানো থাকলে খেয়াল রাখতে হয়। যেমন - পোখরাজ এবং ট্যুরমালাইনের মতো রত্নখচিত গয়না কখনও সাবান পানিতে ডুবিয়ে রাখবেন না। তাতে সময়ের সঙ্গে সঙ্গে সেটি বিবর্ণ হয়ে যায়।

৩। দুই টেবিলচামচ পানির সঙ্গে এক-চতুর্থাংশ কাপ বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এরপর নরমভাবে গয়নার গায়ে পেস্টটি লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। তবে মুক্তা বা রত্ন বসানো গয়নায় এই পদ্ধতি ব্যবহার করা উচিত নয়।

৫। হীরা, রুবি, চুনি, পান্না থেকে শুরু করে যত দামী পাথর আছে, সেসব সোডা পানিতে ডুবিয়ে রেখে নতুন চকচকে ভাবটা পুনরুদ্ধার করতে পারেন। 

৬। মেটালের জুয়েলারি, জেমস্টোন, হীরা, রুবি অথবা যেকোনো দামী পাথর পরিষ্কারের জন্য গ্লাস ক্লিনার বেশ কার্যকর। আপনার গয়নার ওপর গ্লাস ক্লিনার স্প্রে করুন। তবে বিভিন্ন ধরনের অস্বচ্ছ পাথর, কোরাল বা মুক্তার ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য নয়।

৭। এক কাপ পানিতে একটি ডেঞ্চার ট্যাবলেট ছেড়ে দিন। আপনার আংটি, কানের দুল, নাকফুল সেই তরলে ছেড়ে দিন। ২/৩ মিনিট অপেক্ষা করুন। এবার তুলে ফেলুন।  

   

About

Popular Links

x