Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিয়ের পর পুরোপুরি বদলে যায় মানুষ, বলছে গবেষণা

১৮ মাস ধরে ১৬৯টি দম্পতির ওপর চালানো হয় এই গবেষণা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

বিয়ের দুই বছরের মধ্যে স্বামী-স্ত্রী উভয়ের ব্যক্তিত্বে উল্লেখযোগ্য পরিবর্তন আসে বলে একটি গবেষণায় উঠে এসেছে। টানা ১৮ মাস ধরে ১৬৯টি দম্পতির ওপর চালানো এই গবেষণায় বিয়ের পর মানুষের আচরণ ও মনোজগতের নানা পরিবর্তন শনাক্ত করা হয়েছে।

গবেষণা অনুযায়ী, বিয়ের পর সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায় “সচেতনতা” বা কনশাসনেসের ক্ষেত্রে, বিশেষ করে পুরুষদের মধ্যে। বিয়ের আগে অধিকাংশ পুরুষের মধ্যে দায়িত্বশীলতার ঘাটতি লক্ষ্য করা গেলেও বিয়ের পর সেই জায়গায় স্পষ্ট পরিবর্তন ঘটে। গবেষকদের মতে, বিয়ের প্রতিশ্রুতিও এই দায়িত্ববোধের একটি অংশ।

নারীদের ক্ষেত্রে দুশ্চিন্তা, বিষণ্নতা ও রাগের প্রবণতা বদলে যেতে দেখা গেছে। বিয়ের পর বেশির ভাগ নারী মানসিকভাবে আরও স্থিতিশীল হয়ে ওঠেন। গবেষণায় বলা হয়েছে, সম্পর্কের প্রতি স্বামীর সচেতন আচরণ নারীদের এই স্থিরতা বাড়াতে ভূমিকা রাখে।

তবে সব পরিবর্তনই ইতিবাচক নয়। বিয়ের পর স্বামী-স্ত্রী দুজনেরই “এক্সট্রোভার্ট” বৈশিষ্ট্য কমে যায়। তারা নিজেদের জগতে বেশি সীমাবদ্ধ হয়ে পড়েন, ফলে সামাজিক পরিসর ক্রমশ ছোট হতে থাকে। বন্ধু বা কাছের মানুষের সঙ্গে খোলামেলা আচরণও আগের তুলনায় কমে আসে।

গবেষণায় আরও বলা হয়েছে, এসব পরিবর্তন প্রেমের বিয়ে বা পারিবারিকভাবে ঠিক করা বিয়ে, কিংবা সন্তান থাকা বা না থাকার ওপর নির্ভর করে না। মনোবিজ্ঞানীদের মতে, এই পরিবর্তনগুলো সর্বজনীন ও অনিবার্য।

   

About

Popular Links

x