বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার জন্য দেশের সকল দোকান, শপিং মল ও বাণিজ্যবিতান রাত ৮ টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে দোকান মালিক সমিতি।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয় এই সংবাদ বিজ্ঞপ্তিতে।
তবে জরুরি সেবামূলক দোকান, হোটেল, ওষুধের দোকান ও কাঁচাবাজার এই নির্দেশনার থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।



