ঈদের আনন্দ উৎসব উদযাপনে ছুটির দিনগুলোতে আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মীসহ নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দেন সবাই। এসব মিলনমেলায় ফ্যাশন সচেতনরা নিজেকে আকর্ষণীয় দেখাতে ভিন্নধর্মীভাবে উপস্থিত হতে চান। এমন চাহিদার কথা মাথায় রেখে ঈদ এথনিক সেরিন, সেইলর ঈদ ফেস্টিভ স্পটলাইট, সেইলর ঈদ স্মার্ট ওয়ার সংগ্রহ নিয়ে এসেছে সেইলর।
সেইলরের এবারের ঈদের এথনিক সেরিন সংগ্রহে পুরুষের পাঞ্জাবি, কাবলি, পাঞ্জাবি স্যুট ও নারীদের সালোয়ার স্যুট, টু পিস ও কুর্তি কালেকশন রয়েছে।
দিনভর আরামে ফ্যাশনেবল থাকার জন্য পুরুষদের পাঞ্জাবিতে- সুনিপুণ জ্যাকার্ড ডিজাইন ও ডবি ডিজাইনের পিমা কটন, গিযা কটন, সফট কটন, রেয়নের মত নানান প্রিমিয়াম ফ্যাব্রিক ও নারীদের ড্রেসে প্রিমিয়াম সিল্ক, রিঙ্কেল শিফন, লাক্সারিয়াস কটনসহ সবচেয়ে আরামদায়ক ফ্যাব্রিকের প্রাধান্য দিয়েছে সেইলর।
বৈচিত্র্যময় রঙ নির্বাচন করার পাশাপাশি নিখুঁতভাবে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রীন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট মিডিয়া ইত্যাদির মাধ্যমে মরক্কান আর্ট, ক্যালিগ্রাফি, জিওমেট্রিক, ফ্লোরালসহ সমসাময়িক বিভিন্ন মোটিফের ডিজাইন ঈদের কালেকশনকে করেছে আকর্ষণীয়।
পার্টি ও আড্ডায় ইউনিক উপস্থিতির জন্য উপযোগী আভিজাত্যপূর্ণ পোশাকের সমারোহ আছে সেইলর ঈদ ফেস্টিভ স্পটলাইট কালেকশনে।
এর মধ্যে পুরুষদের পাঞ্জাবি স্যুট, প্যাটার্ন ভেরিয়েশনের কুর্তা, প্রিমিয়াম কুর্তা স্যুট, নারীদের জন্য গাউন, কুর্তি স্যুট, সালোয়ার স্যুটসহ বিভিন্ন প্যাটার্নের লাক্সারিয়াস পার্টি ওয়্যার উল্লেখযোগ্য।
লাক্সারিয়াস লুক, আরাম ও আবহাওয়ার কথা ভেবে লাইটওয়েট সফট শাইনি ফেব্রিক এবং সুনিপুণ কারুকাজের আভিজাত্যপূর্ণ ডিজাইন ব্যাবহার করে ঈদ ফেসটিভ স্পটলাইট সংগ্রহ প্রস্তুত করা হয়েছে।

সেইলরের ফ্যামিলি কালেকশন বরাবরই ক্রেতাদের কাছে খুবই জনপ্রিয়। এবারের ঈদে ফ্যামিলি কালেকশনসহ কাপল কালেকশন, বাবা-ছেলে কালেকশন, মা- মেয়ে কালেকশন প্রাধান্য পেয়েছে। তাছাড়া ছোট মেয়েদের জন্য পাওয়া যাবে সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, কাফটান, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট, পার্টি ফ্রক, টপস-কটি সেট, পালাজো। ছোট ছেলেদের পোশাক আয়োজনে নানা রঙের পাঞ্জাবী, হাফহাতা কাট এর শার্ট এবং ফতুয়া।
শিশুদের পোশাকে প্যাটার্ন, আরামদায়ক ফেব্রিক এবং রঙের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
এছাড়া ছেলেদের জন্য স্লিম/লুস ফিট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, ডেনিমসহ নানা রকমের প্যান্ট এবং মেয়েদের টপস, কুর্তি, কাফতান ইত্যাদি পাওয়া যাবে সেইলর ঈদ স্মার্ট ওয়্যারে। ব্র্যান্ডটির ঈদের সকল সংগ্রহ পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল আউটলেট ও অনলাইনে।



