Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রতিবন্ধীদের শিক্ষিত ও বিজ্ঞানমনষ্ক করে গড়ে তোলার আহ্বান কৃষ্টি’র

শনিবার কৃষ্টি’র নিজস্ব কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়

আপডেট : ১৭ মে ২০২৬, ০৪:৪০ পিএম

চট্টগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা এবং বিজ্ঞানমনস্ক ব্রেইল প্রশিক্ষণ কার্যক্রমকে এগিয়ে নিতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে কৃষ্টি-প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র এবং চট্টগ্রামস্থ ২০টি রোটারি ক্লাব। 

গত শনিবার (১৬ মে) কৃষ্টি’র নিজস্ব কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। 

এ উদ্যোগকে সফল করতে নেতৃত্বদানকারী রোটারী ক্লাব অব চট্টগ্রাম রেইনবোর প্রেসিডেন্ট সাবিনা কাইয়ুম দোভাষ বলেন, “কৃষ্টির এ উদ্যোগ শুধু সচেতনতামূলকই নয়, সমাজে পিছিয়ে পড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিজ্ঞানমনষ্ক করে গড়ে তোলার এ কর্মসূচি।” তাই শুধু সাদাছড়ি বা হুইলচেয়ার বিতরণ প্রকল্প নয় বরং প্রতিবছর এমন কিছু মৌলিক কর্মসূচি গ্রহণ করতে আহ্বান জানাই চট্টগ্রামের রোটারিয়ানদের। 

রোটারী ক্লাব অব চট্টগ্রাম রেইনবোর চার্টার প্রেসিডেন্ট জাহেদা আক্তার মিতা বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে ব্রেইল পদ্ধতিতে কোরআন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি উদ্যোগ। এর মাধ্যমে তারা যেমন জাগতিক জ্ঞান অর্জন করতে পারবে, তেমনি ধর্মীয় শিক্ষার আলোয় আলোকিত হবে।” 

এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর বর্তমান সভাপতি রোটারিয়ান সাবিনা কাইয়ুম দোভাষ। এছাড়াও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান জাহেদা আক্তার মিতা এবং আগামী দিনের সভাপতি রোটারিয়ান সুবর্ণা দে সার্বিক সহযোগিতা প্রদান করেন। চট্টগ্রামের বিভিন্ন রোটারি ক্লাবকে ঐক্যবদ্ধ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য জন্য রোটারিয়ান সাবিনা কাইয়ুমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারিয়ান সুবর্ণা দে। 

কৃষ্টি দীর্ঘদিন থেকে ব্রেইল মুদ্রণ ও প্রকাশনা এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও গণিত শিক্ষণের গবেষণামূলক কাজ করে আসছে। এবছর বিভিন্ন ধর্মীয় পুস্তক ব্রেইল মুদ্রণ ও প্রশিক্ষণের বিশেষ উদ্যোগ নিয়েছে কৃষ্টি। 

রোটারী ক্লাব অব চট্টগ্রাম রেইনবো এর সদস্য ছাড়াও অনুষ্ঠানের যৌথ উদ্যোক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব মেরিন সিটি, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রাম, রোটারী ক্লাব অব চট্টগ্রাম ডাউনটাউন, রোটারী ক্লাব অব চট্টগ্রাম সাউথ, রোটারী ক্লাব অব এনসাইয়েন্ট চট্টগ্রাম, রোটারী ক্লাব অব গ্রেটার চট্টগ্রাম, রোটারী ক্লাব অব খুলশী, রোটারী ক্লাব অব খুলশী সেন্ট্রাল, রোটারী ক্লাব অব চট্টগ্রাম স্মাইল, রোটারী ক্লাব অব চট্টগ্রাম পোর্ট সিটি, রোটারী ক্লাব অব হেরিটেইজ, রোটারী ক্লাব অব সুপ্রিম, রোটারী ক্লাব অব রিভারিন হালদা, রোটারী ক্লাব অব এরিস্ট্রোক্রেট, রোটারী ক্লাব অব চট্টগ্রাম রিভারসাইন, রোটারী ক্লাব অব চট্টগ্রাম ইমপেরিয়াল, রোটারী ক্লাব অব আধুনিক চট্টগ্রাম, রোটারী ক্লাব অব চট্টগ্রাম পাইওনিয়ার, কৃষ্টির এ প্রকল্প সংশ্লিষ্ট এবং দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

   

About

Popular Links

x