Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিপিং কর্পোরেশনের যৌথ দরকষাকষি প্রতিনিধি নির্বাচনে ‘নোঙ্গর’ প্রতীক জয়ী

দীর্ঘ ১৪ বছর পরে বিএসসিতে সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হলো

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্বাচনে শ্রমিক কর্মচারী সংঘ (রেজি: নং: বি-১৯২২) “নোঙ্গর” প্রতীক নিয়ে ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং: বি-১৯১৮) “জাহাজ” প্রতীক নিয়ে ৫৬ভোট পায়।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বাংলাদেশ শিপিং কর্পোরেশন- এ যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৪ বছর পরে বিএসসিতে সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হলো।

জানা গেছে, বর্ণিত নির্বাচনে বিএসসিতে বিদ্যমান ০২টি ইউনিয়ন প্রতিদ্বন্দ্বীতা করে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইাউনিয়ন (রেজি: নং: বি-১৯১৮) “জাহাজ” এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন শ্রমিক কর্মচারী সংঘ (রেজি: নং: বি-১৯২২) “নোঙ্গর” প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করে। বিএসসি প্রধান কার্যালয়, চট্টগ্রাম,  বিএসসি মেরিন ওয়ার্কশপ, চট্টগ্রাম এবং আঞ্চলিক কার্যালয়, ঢাকা ০৩টি কেন্দ্রে সকাল ১০ টা থেকে বিকেল ০৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

 

   

About

Popular Links

x