Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

হোটেল সোনারগাঁওয়ে 'আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট' কর্মশালা অনুষ্ঠিত

নগর জনস্বাস্থ্য প্রতিরোধমূলক সেবা জোরদারকরণের লক্ষ্যে এই কর্মশালার আয়োজিত

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০২:১৫ এএম

‘ইমপ্রুভমেন্ট অফ আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট (IUPHPSP)’ এর অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আজ ১ জুলাই, ২০২৬ তারিখে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি "ইনসাইটস ডিসেমিনেশন কর্মশালা" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রধান সিটি কর্পোরেশনগুলোতে নগর জনস্বাস্থ্য প্রতিরোধমূলক সেবা জোরদারকরণের লক্ষ্য নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি নগর স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, "নগরাঞ্চলের বাসিন্দা, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। এই প্রকল্পের অভিজ্ঞতা ও তথ্য ভবিষ্যতে একটি টেকসই ও শক্তিশালী নগর স্বাস্থ্য নেটওয়ার্ক গড়ে তুলতে নীতি নির্ধারণে সহায়তা করবে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি। তিনি বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য ব্যবস্থা এবং সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশনগুলোর ভূমিকার কথা তুলে ধরেন।

প্রকল্পের অন্যতম অংশীদার বিশ্বব্যাংকের পক্ষে বক্তব্য রাখেন সংস্থাটির সিনিয়র অপারেশনস অফিসার ও টাস্ক টিম লিডার মিস ইফফাত মাহমুদ এবং উপস্থিত ছিলেন কো-টাস্ক টিম লিডার জনাব ওয়ামেক রেজা। তারা প্রকল্পের মাঠপর্যায়ের প্রভাব, টেকসই অর্থায়ন এবং নগর জনস্বাস্থ্যে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো: শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুস সালাম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ড. শাহাদাত হোসেন।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ (LGD) এবং প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক জনাব মো: মাহমুদুল হাসান, এনডিসি, যুগ্ম সচিব (নগর উন্নয়ন) জনাব পরিমল সরকার, উপ-সচিব (নগর উন্নয়ন) জনাব রবিউল ইসলাম এবং উপ-সচিব (প্রশাসন) ও প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জনাব জিয়াউর রহমান।

এছাড়াও প্রকল্পের কারিগরি ও মাঠপর্যায়ের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন প্রকল্প পরামর্শক দল, যার মধ্যে ছিলেন জনাব মো: আমিনুল ইসলাম, ড. মো: বিল্লাল হোসেন, ড. মুহ: শের আলী, জনাব এস এম আব্দুল মোত্তালিব, রাজীব চৌধুরী, মো: জাহিদ হোসেন, সামস উদ্দিন মো: রাফি, ড. শারমিন মিজান পিএইচডি, মো: সালাউদ্দিন আহমেদ, জনাব এ জে মিনহাজ উদ্দিন আহমদ এবং মো: এনামুল হক।

কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এবং IUPHPSP এর প্রকল্প পরিচালক জনাব আবুল খায়েক মোহাম্মদ হাফিজুল্লাহ খান। সমাপনী বক্তব্যে তিনি বিশ্বব্যাংক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং পরামর্শকবৃন্দকে নগর জনস্বাস্থ্যের মান উন্নয়নে যৌথভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানান।

   

About

Popular Links

x